ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

শিক্ষকদের বাড়ি ভাতা প্রস্তাব প্রত্যাখ্যান, আন্দোলন চলবে ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫, ০১:২৮ দুপুর

ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অর্থ মন্ত্রণালয়ের বাড়ি ভাতা ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। নতুন কর্মসূচি হিসেবে দুপুর ১২টায় শিক্ষাভবন অভিমুখে ‘ভুখা মিছিল’-এর ঘোষণা দেন শিক্ষকরা।

এর আগে সকালে অর্থ বিভাগ এক অফিস আদেশে মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা প্রদানের সম্মতি জানায়।

উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত সেই আদেশে বলা হয়, ছয়টি শর্ত সাপেক্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এই সুবিধা দেওয়া হবে, যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

তবে শিক্ষক-কর্মচারীরা এই প্রস্তাবকে অসম্পূর্ণ ও অযৌক্তিক বলে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Link copied!